গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬
১. ভূমিকা ও পরিধি
লুকফ্রেশ বাংলাদেশের স্যালুন ও বিউটি পার্লারগুলোর দৈনন্দিন হিসাব ও ব্যবস্থাপনার একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম।
২. আমরা কী ধরনের তথ্য সংগ্রহ করি
আমরা শুধুমাত্র ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি: মালিকের মোবাইল নম্বর, স্যালুন বা পার্লারের বিবরণ, কাস্টমারের নাম ও মোবাইল নম্বর, বিক্রয় রসিদ বা ইনভয়েস, বুকিং শিডিউল এবং খরচ সংক্রান্ত তথ্য।
৩. তথ্য ব্যবহারের উদ্দেশ্য
সংগৃহীত তথ্য ডিজিটাল ইনভয়েস তৈরি, স্টাফ কমিশন হিসাব, গ্রাহকদের অটোমেটিক এসএমএস রিমাইন্ডার পাঠানো এবং লাভ-ক্ষতির হিসাব প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়।
৪. ডাটা সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা
ডাটা নিরাপদে সিঙ্গাপুরের একটি ক্লাউড ডাটা সেন্টার-এ সংরক্ষিত থাকে। আমরা ডাটাবেজে রো-লেভেল সিকিউরিটি (RLS) ব্যবহার করি, যার ফলে প্রতিটি স্যালুন ও পার্লারের ডাটা সম্পূর্ণ আলাদা ও নিরাপদ থাকে।
৫. ডাটা সংরক্ষণের মেয়াদ
সাবস্ক্রিপশন সচল থাকা পর্যন্ত ডাটা সংরক্ষিত থাকে। সাবস্ক্রিপশন শেষ হলে বা একাউন্ট স্থগিত হলে ৩৬৫ দিন পর্যন্ত ডাটা সংরক্ষিত থাকে।
৬. ডাটা এক্সপোর্ট ও স্বত্বাধিকার
ব্যবসার সব তথ্যের প্রকৃত মালিক ব্যবসার স্বত্বাধিকারী। অ্যাপের ডাটা এক্সপোর্ট ফিচারের মাধ্যমে যেকোনো সময় সমস্ত ইনভয়েস, কাস্টমার ও খরচের তালিকা ডাউনলোড করা যায়।
৭. এসএমএস ব্যবহারের নীতি
শুধুমাত্র লগইন ওটিপি এবং নির্ধারিত বুকিং রিমাইন্ডারের জন্য নিবন্ধিত এসএমএস গেটওয়ে ব্যবহার করা হয়। গ্রাহকরা চাইলে যেকোনো সময় রিমাইন্ডার বন্ধের অনুরোধ করতে পারেন।
৮. কুকিজ ও ডিভাইস স্টোরেজ
লগইনের জন্য সিকিউর কুকিজ এবং ইন্টারনেট ছাড়া অফলাইন বিলিংয়ের জন্য ব্রাউজারের IndexedDB প্রযুক্তি ব্যবহার করা হয়। কোনো ট্র্যাকিং বা বিজ্ঞাপন কুকিজ ব্যবহার করা হয় না।